শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

এ সপ্তাহে ঢাকায় যানজট বাড়তে পারে: ডিএমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : স্বাভাবিকের চেয়ে চলতি সপ্তাহে বেশি যানজট হতে পারে বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তবে নগরবাসীর দুর্ভোগ কমাতে ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগ সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাফিক-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক আপডেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুগ্ম পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, চলতি সপ্তাহের তিনদিন এইচএসসি পরীক্ষা, ১৫ জুলাই উল্টো রথযাত্রা, ১৭ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল আছে। চলছে কোটাবিরোধী আন্দোলন। অতিবৃষ্টি ও সড়কে রাস্তা খোড়াখুড়ির কারণে যানজট আরও বেড়ে যায়। সবকিছু মিলিয়ে চলতি সপ্তাহে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকছে।

অপর এক প্রশ্নে মেহেদী হাসান বলেন, ঢাকা শহরের অধিকাংশ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাত শুধুমাত্র নগরবাসীর চলাচল করার জন্য। কিন্তু কিছু কিছু জায়গায় পুনরায় ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করা হচ্ছে। ট্রাফিক পুলিশসহ ক্রাইম বিভাগকে নির্দেশ দেওয়া আছে ফুটপাত অবৈধভাবে দখলে রাখলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit