শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

নিয়মিত অর্থ সঞ্চয়ে ঘুম ভালো হয়: গবেষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নিয়মিত অর্থ সঞ্চয় করলে ঘুম ভালো হয় বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় এমনটাই দেখা গেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের অভ্যাস মানুষের মনে অনেকটাই প্রশান্তি এনে দিতে পারে। মানুষ তখন ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে উঠতে পারে। তাই অল্প পরিমাণে হলেও সবারই নিয়মিত অর্থ সঞ্চয় করা উচিত। নিম্ন আয়ের মানুষদের মধ্যে যারা নিয়মিত সঞ্চয় করেন, তাদের জীবনে সন্তুষ্টির মাত্রা সঞ্চয় না করা ধনী মানুষদের মতোই।

বিভিন্ন জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক মানুষদের এক–চতুর্থাংশেরই ১০০ পাউন্ডের কম সঞ্চয় আছে। যদিও খাদ্যপণ্যসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে অর্থ সঞ্চয়ের কাজটি কঠিন হয়ে পড়েছে। প্রতি ১০ জনে ৬ জন মানুষের সঞ্চয়ের অভ্যাস আছে। দাতব্য সংস্থাগুলোর দাবি, আয় কম হলেও নিয়মিত সঞ্চয় করা হলে তা আর্থিক স্থিতি আনে।

ব্রিস্টল ইউনিভার্সিটির পারসোনাল ফিন্যান্স রিসার্চ সেন্টার প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কম করে হলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস জীবন নিয়ে মানুষের সন্তুষ্টি বাড়ায়। এর কারণ হিসেবে বলা হয়, সঞ্চয় করলে মানুষের অর্থসংক্রান্ত দুশ্চিন্তা কমে। তাদের দেনাসংক্রান্ত সমস্যায় পড়তে হয় না। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলোকে তারা তখন অপেক্ষাকৃত ভালোভাবে সামাল দিতে পারেন।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit