সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

চৌগাছায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আব্দুস সাত্তার নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সস¤প করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোমবার বেলা ১১ টায় তার নিজ বাড়িতে গার্ড অব অনার দেওয়া হয়। চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ছেলে ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গার্ড অব অনার অনুষ্ঠান ও জানাজায় এলাকার গন্যমান্য ও রাজনৈতিক দলেন নেতা ও বীর, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit