রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন জোহেইরি মোলা ‘এবার ভালো কিছু করবই’— আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার লজ্জার রেকর্ড গড়ে হেরেছে পাকিস্তান, কোচ বললেন ‘পাকিস্তানই এশিয়ার সেরা’ পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা?

ফ্রান্সের পার্লামেন্টে বড় ধাক্কা খেল কট্টর ডানপন্থিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে বামপন্থিদের জয়জয়কার হয়েছে। বিপরীতে প্রথম ধাপে চমক দেখানো কট্টর ডানপন্থি নেতা মেরি ল পেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে মেরি ল পেনের দল ন্যাশনাল র‍্যালি এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপের ভোট ল পেনের বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠিত হওয়ার কারণে ন্যাশনাল র‍্যালিকে পিছিয়ে পড়তে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি। 

দেশটির ৫৭৭ আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮৮ আসন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদারপন্থি দল পেয়েছে ১৬১টি আসন। আর পেরি ল পেনের ন্যাশনাল র‍্যালি দল পেয়েছে ১৪২টি আসন, যা বিগত ৫০ বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ। 

প্রথম ধাপের নির্বাচন শেষে দেখা গেছে, কাস্ট হওয়া ভোটের এক-তৃতীয়াংশ (৩৩ দশমিক ১৫ শতাংশ) ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে ছিল ল পেনের ন্যাশনাল র‍্যালি। অন্যদিকে ইমানুয়েল মাখোঁর মধ্যপন্থি দল মাত্র ২০ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ভরাডুবির পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সম্প্রতি মাখোঁ দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit