মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়ন ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারারের মাঠে আজ মুখোমুখি হয়েছিল ভারত ও জিম্বাবুয়ে। যেখানে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে আসা ভারত হেরে গিয়েছে ১৩ রানে। জয় দিয়েই ঘরের মাঠে সিরিজ শুরু করল সিকান্দার রাজার দল। ২০১৬ রানের পর এই প্রথমবার ভারতের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিলো জিম্বাবুয়ে। উল্লেখ্য যে, টি-টোয়েন্টিতে এত কম রানের পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে জিততে পারেনি আর কেউই।

শক্তিমত্তা বিবেচনায় জিম্বাবুয়ের থেকে ভারত এগিয়ে, এ কথা যে কেউই স্বীকার করবেন বিনা যুক্তিতর্কে। যুক্তরাষ্ট্রের মাটিতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের চ্যাম্পিয়ন দল ভারত। অথচ সেই ভারতকেই হারিয়ে দিয়ে ঘরের মাঠে নিজেদের দাপট দেখালো জিম্বাবুয়ে। যদিও বিশ্বকাপ দলের কোনো ভারতীয় ক্রিকেটারই এই সিরিজের স্কোয়াডে নেই। তবুও প্রায় সকলেরই আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে। তাই ভারতকেই বেশিরভাগ দর্শক এগিয়ে রেখেছিল এটাই স্বাভাবিক।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক শুবমান গিল। ভারতীয় বোলারদের তোপের মুখে জিম্বাবুয়ের ব্যাটাররা কেউই এদিন নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ বলে ২৯ রান আসে উইকেটরক্ষক ক্লিভ মাদান্দের ব্যাট থেকে, শেষ পর্যন্ত তিনি ছিলেন অপরাজিত। নির্ধারিত ২০ ওভার শেষে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা হয় ১১৫ রান।

শেষে ওয়াশিংটন সুন্দর ভারত সমর্থকদের কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসা হয়নি ভারতের। ১৩ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়েঃ ২০ ওভারে ১১৫/৯; মাদান্দে ২৯*, মায়ার্স ২৩; বিষ্ণই ৪-১৩, ওয়াশিংটন ২-১১।

ভারতঃ ১৯.৫ ওভারে ১০২; গিল ৩১, ওয়াশিংটন ২৭; চাতারা ৩-১৬, রাজা ৩-২৫।

ফলাফলঃ জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী।

ম্যাচসেরাঃ সিকান্দার রাজা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit