মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

জিম্বাবুয়ের সঙ্গে হেরে লজ্জার রেকর্ড গড়ল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : উগান্ডার বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করে জিম্বাবুয়ে। অথচ সেই জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেলে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত।

শুধু হেরে যাওয়াই নয়! জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। ১২০ বলে ১১৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৮ রানের বেশি করতে পারেনি ভারত। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ওভারে ভারতের এটা দ্বিতীয় সর্বনিম্ন রানের নজির।

এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৪ রান করেছিল ভারত। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৯ রান করেছিল টিম ইন্ডিয়া। ২০২১ সালে কলোম্বোতে শ্রীলংকার বিপক্ষে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৯ রান করেছিল ভারত।

আজ শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রবি বিষ্ণুর লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

টার্গেট তাড়া করতে নেমে টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজার তোপের মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া ভারত শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়। 

১৩ রানের ঐতিহাসিক জয়ের জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ও পেস বোলার টেন্ডাই চাতারা ৩টি করে উইকেট শিকার করেন।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit