রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ক্যাটরিনার স্বামীর নাচের দিওয়ানা সালমান খান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View
বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের বিয়ের পর থেকে এই বলিউড অভিনেতার সঙ্গে সালমান খানের সম্পর্ক শীতল বলেই ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। এমনটা হওয়া অস্বাভাবিক ছিল না মোটেও, কারণ একটা লম্বা সময় যে ক্যাটরিনার প্রেমে হাবুডুবু খেয়েছেন সালমান, তা কে না জানে!তবে সম্প্রতি ভিকি কৌশলের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ব্যাড নিউজ’-এর একটি গান প্রকাশের পর সে ‘ভ্রম’ ভেঙে গেছে। সালমান রীতিমতো ভিকির ড্যান্স মুভের দিওয়ানা হয়ে গেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকির নাচের প্রশংসা করে সালমান লিখেছেন, ‘দারুণ মুভস ভিকি। গানটাও ভালো মনে হচ্ছে। শুভকামনা।’

সালমানের এই স্টোরি নিজের প্রোফাইলে শেয়ার করে ‘উরি’ খ্যাত অভিনেতা ভিকি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সালমান স্যার। এটা আমার এবং (সিনেমার) পুরো দলের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

দীর্ঘ সময় ধরে সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও সে সম্পর্ক পরিণতি পায়নি। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা কাইফ।

উল্লেখ্য, ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমা মুক্তি পাবে ১৯ জুলাই। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। সিনেমায় ভিকির সঙ্গে দেখা যাবে ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit