মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের  চাল বিতরণ। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আম্বানিপুত্রের বিয়েতে সবচেয়ে ব্যয়বহুল জাস্টিন বিবার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : আগামী ১২ জুলাই বসতে চলেছে ভারত তথা বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আসর। আর আজ রয়েছে সংগীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পারফর্ম করতেই মুম্বাইয়ে পা রাখলেন বিশ্ববিখ্যাত মাকিন পপস্টার জাস্টিন বিবার।

গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ভারত পৌঁছেছেন জাস্টিন বিবার। জানা গেছে আম্বানিদের অনুষ্ঠানে গাইতে ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১২০ কোটি) পারিশ্রমিক নেবেন তিনি।

জাস্টিন বিবারে এখন মুম্বাইতে


বিবার ছাড়াও অ্যাডেল, ড্রেক এবং লানা দেল রে পারফর্ম করার কথা রয়েছে সংগীতে। আজ শুক্রবার মুম্বাইয়ে আম্বানিদের প্রাসাদসম ভবন অ্যান্টিলিয়াতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।

এই বিয়েতে গাইতে রিয়ান্না নিয়েছিলেন বাংলাদেশি টাকায় প্রায় ১০০ কোটি আর কেটি পেরিকে দেওয়া হয়েছিলো প্রায় ৭০ কোটি টাকা। শোনা যাচ্ছে অ্যাডেলে আজ পারফর্ম করার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৮০ কোটি টাকার উপরে। সেখানে বিবার সবাইকে ছাড়িয়ে নিচ্ছেন ১২০ কোটি টাকার মতো!

রিয়ান্না, কেটি পেরী ও অ্যাডেলে


১২ জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন ধরে। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব। আর এর পরদিন হবে বিবাহোত্তর সংবর্ধনা।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit