বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর সঙ্গে সঙ্গেই তেহরানের ইমাম খোমেনেয়ি হুসেইনিয়াতে ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এর আগে, গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়। পরে ফলাফলে দেখা যায় কোন প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পাননি। দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফায় সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে লড়াই হচ্ছে। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। তাদের দুজনের মধ্য থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন ইরানের জনগণ। 

ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ উল্লেখ্য, প্রথম দফায় নিজেদের ভোটাধিকার প্রদান করেন দুই কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫ জন। যা মোট ভোটারদের ৩৯ দশমিক ৯২ শতাংশ। শুক্রবার হাজার হাজার মোবাইল কেন্দ্রসহ সারা দেশে প্রায় ৫৯ হাজার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি ইরানি প্রবাসী নাগরিকরা যাতে নির্বাচনে অংশ নিতে পারে- সেজন্য বিদেশেও শত শত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit