মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

পেনাল্টির আগে হৃৎস্পন্দন কমে গিয়েছিল রোনালদোর, নিয়ম লঙ্ঘনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : পেনাল্টিতে গোল, এ আর তেমন কি কঠিন কাজ। তবে এই অতি সহজ কাজটিও যে কত বেশি চাপের হয় তাই এবার জানা গেল। ইউরোর শেষ ষোলোয় স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি মিস করেন রোনালদো। যেই মিসের কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে কঠিন চাপের মুহূর্তে টাইব্রেকারে প্রথম শটটি নিতে আসেন রোনালদো। 

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ ফিটনেস ট্র্যাকার প্রতিষ্ঠান ‘হুপ’ এ বিনিয়োগ রয়েছে তার। আর সেই প্রতিষ্ঠানের একটি রিস্টব্যান্ড পরেই ইউরোতে খেলছেন রোনালদো। তবে এটি ব্যবহারে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো রোনালদোর ফিটনেসের তথ্য শেয়ার করে হুপ তাদের ফিটনেস ট্র্যাকারের প্রচারণা চালাচ্ছে। যাকে বলা হয় ‘অ্যামবুশ মার্কেটিং’। যা ইউরোর নিয়মানুযায়ী হওয়ার কথা নয়। কেননা, ইউরোতে স্পন্সর থাকলেই কেবল তারা প্রচারণা চালাতে পারেন। যা নেই হুপের। কাজেই রোনালদো তার ফিটনেসের তথ্য শেয়ার করায় ইউরোর নিয়ম লঙ্ঘন করেছেন।

গত মাসে হুপ–এর বৈশ্বিক দূত হন রোনালদো। তিনি হুপ ৪.০ মডেলের স্মার্ট রিস্টব্যান্ড পরে খেলেছেন ইউরোতে। এই রিস্টব্যান্ডের বাৎসরিক সাবস্ক্রিপশন ফি ২২৯ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ২০৩ টাকা)। তার মতোই নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইকও এই রিস্টব্যান্ড পরে খেলছেন। যেই তথ্যই প্রচার করে বেড়াচ্ছে হুপ। স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে প্রথম শুটটি নিতে আসার আগে রোনালদোর হৃৎস্পন্দন কেমন ছিল তা নিয়ে নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে বিস্তারিত জানিয়েছে হুপ।

যেখানে তারা জানায়, টাইব্রেকারে পর্তুগালের হয়ে প্রথম পেনাল্টি শটটি নেওয়ার আগে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের হৃৎস্পন্দন নেমে ১০০ এর নিচে চলে গিয়েছিল। তবে ম্যাচের অতিরিক্ত সময় শেষে রোনালদোর হৃৎস্পন্দন বেড়ে প্রতি মিনিটে ১৮০ (বিপিএম) ছাড়িয়ে গিয়েছিল। আর টাইব্রেকারে বের্নার্দো সিলভার শটে পর্তুগালের জয় নিশ্চিত হওয়ার পর রোনালদোর হৃৎস্পন্দন আবারও বেড়ে ১৮০ (বিপিএম) ছাড়িয়ে যায়। এদিন ম্যাচে ১০৫ মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন রোনালদো। তখন কাঁদতেও দেখা গেছে রোনালদোকে; তখন তার হৃৎস্পন্দন কেমন ছিল সেটি অবশ্য জানায়নি হুপ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit