শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ইমরান খান ও তার দলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  পাঞ্জাব সরকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের একাধিক নেতার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এ ছাড়া পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য পিটিআই নেতাদের দায়ী করেছেন।

বুধবার নথিভুক্ত প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্তটি পাঞ্জাবের মন্ত্রিসভায় তোলা হয়েছে। খবর সামা টিভির।

নথিতে বলা হয়েছে, মন্ত্রিসভা ঘোষণা করেছে যে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশকে অস্থিতিশীল করার জন্য একটি প্রচারণা চালাচ্ছেন। অভিযোগের মধ্যে রয়েছে পাকিস্তানবিরোধী প্রচারের জন্য দলীয় নেতাদের দায়িত্ব দেওয়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার দিকে পরিচালিত ঘটনাগুলোর মধ্যে সমান্তরাল আঁকতে বিশেষ জোর দেওয়া।

পিটিআই নেতাদের এসব কর্মকাণ্ড বিদ্রোহের সমতুল্য। পিটিআই প্রতিষ্ঠাতা ও অন্য কর্মীরা রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছেন।

মন্ত্রিপরিষদের বৈঠকে তুলে ধরা হয়েছে যে, পিটিআই নেতাদের বক্তব্য বর্তমান রাজনৈতিক আবহাওয়াকে ১৯৭১ সালের সংকটের সঙ্গে তুলনা করার একটি সংগঠিত অপচেষ্টার অংশ। আরও উল্লেখ করা হয়েছে— পিটিআইয়ের একজন সিনিয়র সদস্য ব্যারিস্টার গওহর খান পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে পরামর্শ করার পরে আদিয়ালা জেলের বাইরে রাষ্ট্রবিরোধী মন্তব্য করেছিলেন।

মন্ত্রিসভার আলোচনায় বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা এবং অন্য সদস্যদের কার্যকালাপ বিদ্রোহের মধ্যে পড়ে। তাদের বিবৃতি জনগণের মধ্যে নেতিবাচক প্রচারণার জন্ম দিয়েছে।

মন্ত্রিসভার নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইমরান খানের বিবৃতি এবং মিডিয়া আলোচনার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে, জাতীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং সিনিয়র অফিসারদের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য মামলা করা হবে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/দুুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit