শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

লেবাননে হামলা হলে ইসরায়েলকে পাল্টা জবাব দেবে ইরাকি যোদ্ধারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী লেবাননে নতুন আগ্রাসন শুরু হলে ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে।

গোষ্ঠীটির এক ফিল্ড কমান্ডার সংবাদ সংস্থা এএফপিকে বুধবার বলেছেন, লেবাননে ইসরায়েল পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন শুরু করলে উত্তেজনার জবাব তারা উত্তেজনাতেই দেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেছেন, ইরাকের ইসলামি প্রতিরোধ এরইমধ্যে লেবাননে তাদের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের পাঠিয়েছে। 

ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলি আল-বাইদার সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ শুরু হলে তা কখনো লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, ‘ইরাক অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।’ 

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল, চলছে হামলা-পাল্টা হামলা।

হিজবুল্লাহ ধারাবাহিকভাবেই ইসরায়েলের নানা স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলও পাল্টা ব্যবস্থা হিসেবে লেবাননের হিজবুল্লাহ অধ্যুষিত বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। 

সম্প্রতি হিজবুল্লাহ হামলার পরিমাণ বাড়িয়ে দেয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। 

ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও গাজার মানুষদের প্রতি সংহতি জানিয়ে ড্রোনের মতো অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের নানা স্থাপনায় হামলা চালিয়ে আসছে। গত মঙ্গলবারও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে যৌথভাবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা হাইফায় ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/দুুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit