বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সমালোচনাটা দলের প্রাপ্য, বললেন রিজওয়ান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ভরাডুবি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলিয়ে দেবে পাকিস্তান, বাবর আজমের দলের কাছে সমর্থক এবং দর্শকদের প্রত্যাশা ছিল তেমনটিই। তবে সবাইকে হতাশ করে এবার গ্রুপপর্বও পেরোতে পারেনি পাকিস্তান। হেরেছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে। সেই সঙ্গে ভারতের বিপক্ষে হেরে ছিটকে গেছে গ্রুপপর্ব থেকেই। এমন বিদায়ের পর পাকিস্তানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দল। যা নিয়ে এবার মুখ খুলেছেন রিজওয়ান।

বিশ্বকাপ চলাকালীন ড্রেসিং রুমে ক্রিকেটারদের গ্রুপিং ও দ্বন্দ্বের কথা বাইরে এসেছে। যাকে বলা হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবির অন্যতম কারণ হিসেবে। রিজওয়ান অবশ্য তেমনটি মনে করেন না। ড্রেসিং রুমের পলিটিক্স নিয়ে রিজওয়ান বলেন, ‘অনেকেই বলছে দলের মধ্যে রাজনীতি চলছে এবং কিছু পার্থক্য চোখে পড়েছে তাদের। যদি কোনো পার্থক্য থাকত, তবে কেন আমরা আগেও ম্যাচ হারলাম। এটা আসলে বাইরের আলোচনা। কেননা, এই একই দল ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে। হ্যাঁ এটা এটা সত্য যে আমরা একটি ট্রফিও জিততে পারিনি।’

বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচনাটা তাদের প্রাপ্য মনে করেন রিজওয়ান। তবে এটাকে তিনি সফলতার মন্ত্র হিসেবেই দেখছেন। রিজওয়ান বলেন, ‘দল যে সমালোচনার মুখে আছে, সেটি ন্যায্য। যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, ফলে এটি আমাদের প্রাপ্যও। যেসব খেলোয়াড় সমালোচনা সহ্য করতে পারে না, তারা সফল হতেও পারবে না।’

পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার পর দলে মেজর সার্জারি চালানোর কথা জানিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তবে এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন রিজওয়ান। বলেন, ‘আমাদের হারের একাধিক কারণ আছে। দল হারলে কেউ বলতে পারে না যে শুধু ব্যাটিং বা বোলিং ভালো হচ্ছে। আর অস্ত্রোপচার স্বাভাবিক একটা ব্যাপার। ব্যক্তি অসুস্থ হলে অস্ত্রোপচার জরুরি। পিসিবি চেয়ারম্যান পরিশ্রমী মানুষ। দলে কে থাকবে আর কে থাকবে না, সেটি ঠিক করা চেয়ারম্যানের অধিকার।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit