শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

অমানুষিক নির্যাতনের শিকার শিশু ইয়াসিন হাসপাতালে কাতরাচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : গত কয়েক দিন ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৭ বছরের শিশু ইয়াসিন। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে। পিতা-মাতা ইয়াসিনকে দাদার কাছে রেখে অন্য জায়গায় চলে গেছেন।

অভাবের সংসার। তাই পার্শ্ববর্তী রাজানগর বাজারে সামান্য বেতনে মিন্টুর হোটেলে শিশু ইয়াসিন কাজ নেয় তিন মাস আগে। তুচ্ছ বিষয় নিয়ে হোটেল মালিক মিন্টু তাকে প্রায়ই মারধর করত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ জুন ইয়াসিন রেস্তোরাঁয় কাজ করার সময় হাত থেকে একটি প্লেট পড়ে যায়। এ ঘটনার জের ধরে রেস্তোরাঁ মালিক মিন্টু শিশুটিকে হাতে পায়ে ও পায়ুপথে গরম ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালায় ও দুই দিন দড়ি দিয়ে বেঁধে রাখে। স্থানীয় এক নারী তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

আহত ইয়াসিনের দাদা আব্দুস সাত্তার তিনি বলেন, ইয়াসিনের পিতা-মাতা তাকে ফেলে চলে যায় অনেক দিন আগে। আমি ওকে লালন পালন করি; কিন্তু অভাবের সংসার, বাজারে সবজি বিক্রি করে কোনোমতে সংসার চলে আমার। তাই নাতি ইয়াসিনকে মিন্টুর কাছে দিয়েছিলাম কাজে। এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

শিশু ইয়াসিন বলে- তাকে মাঝে মধ্যেই মারধর করতেন হোটেল মালিক মিন্টু। ওই দিন হাত থেকে প্লেট পড়ে গেলে লোহার রড গরম করে শরীর, হাতে-পায়ে ছ্যাঁকা দেয়।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বুধবার গণমাধ্যম কর্মীদের ইয়াসিনের বিষয় অবগত করেন এবং বলেন পুলিশকে জানিয়েছি। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। শরীরের হাত-পা ও পায়ুপথে গরম ছ্যাঁকা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

নবাবগঞ্জ থানার ওসি শাহ জালাল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। ঘটনাস্থল সিরাজদিখান থানায়।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৪,/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit