বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

‘কালা জাদু করে বিয়ে, বিপদে সিদ্ধার্থ’!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন তথ্য। জানা যায়, আর্থিক প্রতারণার শিকার সিদ্ধার্থের ওই ভক্তের নাম মিনু বসুদেব।

সিদ্ধার্থ ফলো করেন এমন একটি ফ্যান পেজ থেকে মিনুকে সে পেজের অ্যাডমিন প্রতারক আলিজা ও হুসনা পারভিন নামে দুজন ব্যক্তি জানান, কিয়ারা কালা জাদু করেছেন সিদ্ধার্থকে। শুধু তাই নয়, সিদ্ধার্থের পরিবারের সব সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে অভিনেতাকে বিয়ে করেছেন।
 
একটি টুইটে মিনু আরও জানান, ওই দুই প্রতারক তাকে আরও জানান, বর্তমানে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকসেস করার মতো অবস্থাতেও নেই, এমনই বেহাল দশা নায়কের। প্রতারক আলিজা ও হুসনা পারভিন অভিনেতার জনসংযোগ দফতর থেকে ফোন করেছেন বলে জানান মিনুকে। এরপরই তার কাছে নায়কের হয়ে আর্থিক সাহায্য চান তারা।
 
মনগড়া এমন গল্প বিশ্বাস করে নেন সিদ্ধার্থের ওই ভক্ত। মিনু জানান, সিদ্ধার্থের কণ্ঠস্বর নকল করেও তার সঙ্গে ফোনালাপ করা হয়েছে। এতে করে আমেরিকার বাসিন্দা মিনু বুঝতেই  পারেননি যে তিনি আসল সিদ্ধার্থ নন। তাই ৫০ লাখ টাকা প্রতারকদের দিয়ে দেন ভক্ত।
 
এ ঘটনার পর মিনু টুইটারে টুইট করেন, ‘একটি ভুলের কারণে আমার সমস্ত টাকা খোয়া গেল। এই টাকা আমার ফেরত চাই।’পোস্টে মিনু আরও লেখেন, ‘সিড (সিদ্ধার্থ মালহোত্রা), যদি সম্ভব হয় দয়া করে প্রতারকদের আমার টাকা ফেরত দিতে বলুন। যে নিরীহ ভক্তরা প্রতারিত হয়েছেন আমি তাদের সবার জন্যও সুবিচার চাই।’
 
প্রিয় অভিনেতার প্রতি বিশ্বাস রেখে মিনু লেখেন, ওই দুই প্রতারক যদি টাকা ফেরত না দেন, আমি বিশ্বাস করি, আমার প্রিয় সিড ওদের শাস্তি দেবেন।
 
উল্লেখ্য, বলিউডে জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি। কোনো কালা জাদু নয়, একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন এ জুটি। বিবাহিত জীবনে খুশি এ তারকার নামে মিথ্যা কল্প কাহিনি সাজিয়ে প্রতারক চক্র ভক্তদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ প্রসঙ্গে অবশ্য সিদ্ধার্থ বা কিয়ারার কারো তরফ থেকেই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit