শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

৬ দিনেই ৬০০ কোটি আয় প্রভাসের কল্কির

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : যেমনটা প্রত্যাশা ছিল, মুক্তির পর তেমনটাই দেখা মিলেছে। ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র ছয়দিনেই ভারতীয় বক্স অফিসে ৩৭০ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি।

বাণিজ্য ওয়েবসাইট সাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির ষষ্ঠ দিনে বিজ্ঞান-কল্পকাহিনীটি সিনেমাটি ভারতে ২৭.০৫ কোটি রুপি আয় করেছে। যার মধ্যে হিন্দি সংস্করণে আয় করেছে ১৪ কোটি রুপি। ৬ দিনে ভারতে কল্কির আয় দাঁড়িয়েছে ৩৭০ কোটি রুপি। এদিকে, ৬ দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে কল্কি। স্যাকনিল্ক রিপোর্ট অনুসারে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬১০ কোটি রুপি।
তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit