বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

হানিমুনে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের বয়স মাত্র পাঁচ মাস হয়েছে টালিউড তারকা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন। তিনি এখন উত্তরপাড়ার বিধায়ক। প্রচারে ব্যস্ত থাকার কারণে বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি এ দম্পতির। তা নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ীর। পরে কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে তাজপুরে যান। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি সময় দেন স্ত্রীকে। এবার সব কাজ সরিয়ে প্রকৃতির মাঝে শুধুই দুজন দুজনার।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী স্ত্রী শ্রীময়ীর। বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত কাঞ্চন। এ নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ীর। পরেই কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে উড়াল দেন মালদ্বীপে। 

হানিমুনে গিয়ে জলকেলিতে মগ্ন কাঞ্চন-শ্রীময়ী দম্পতি। কালো বিকিনিতে নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী। মালদ্বীপে গিয়ে কীভাবে একান্তে সময় কাটাচ্ছেন তারা, সেটাই ভিডিও দিয়ে জানালেন সামাজিকমাধ্যমে।

মলদ্বীপে পা রেখেই সামাজিকমাধ্যমে ভিডিও ছেড়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। তার ভিডিওতে দেখা যায়, গোলাপের পাপড়ি বিছানো থেকে নীল জলরাশির ঝলক। সেই ঝলকের ভিডিও কাঞ্চন মল্লিক ও তার অভিনেত্রী স্ত্রীর হানিমুন নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। 

সরাসরি জলের মধ্যে ভালোবাসার গতি প্রকাশ্যে আনলেন এ দম্পতি। দেখা গেল ঊর্ধাঙ্গ অনাবৃত দৃশ্য অভিনেতা কাঞ্চন স্ত্রীকে নিয়ে জলকেলিতে মগ্ন। কালো বিকিনিতে সমান উত্তাপ ছড়িয়েছেন শ্রীময়ীও।

এদিকে বিয়ের পর গত রোববার ছিল শ্রীময়ীর প্রথম জন্মদিন। অনুষ্ঠান হবে না, খাওয়া-দাওয়া হবে না, উপহার থাকবে না— তা কি হয়। স্ত্রী শ্রীময়ীর জন্মদিন বলেই কথা। বিশাল আয়োজন করে কাঞ্চন মল্লিক । তাই আবেগে ভরা পোস্ট দিয়েছিলেন এ অভিনেতা ৷ কাঞ্চন মল্লিকও সোশ্যাল মিডিয়ায় আবেগে ভরা পোস্ট করেন। তবে সেই পোস্টে কমেন্ট করার জো ছিল না ৷ কারণ তাতে কাঞ্চন তালা ঝুলিয়ে দেন। অন্যদিকে এ আয়োজনের নানান ঝলক সামাজিকমাধ্যমে শেয়ার করেন শ্রীময়ী। 

মালদ্বীপে গিয়েও আরও একবার শ্রীময়ীর জন্মদিনের কেক কাটেন এ বিধায়ক। উদযাপনের পাশাপাশি স্বামীর সঙ্গে চারপাশ ঘুরে দেখেন অভিনেত্রী। সেই ছবিও তিনি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে রোববার স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে কাঞ্চন লিখেছেন— ‘শুভ জন্মদিন । ঈশ্বর তোমার মনের সব ইচ্ছা পূরণ করুন । আমার জন্য তোমার ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব । হ্যাঁ, আমি বলতে পারি— আমি তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথচলা শুরু করেছি। এভাবেই সবসময় আমার পাশে থেকো । আমি তোমাকে খুব খুব খুব ভালোবাসি।

এদিকে বিয়ের ৫-৬ মাস হলো এখনো হানিমুনে যাওয়া হয়নি বলে অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করেন শ্রীময়ী। ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি। তবে কাঞ্চন সারপ্রাইজ দেবে বলে জানিয়েছে শ্রীময়ী। কাঞ্চন বলেছে— ‘এমন জায়গায় নিয়ে যাব, যে গেলেই মন খুশি হয়ে যাবে।’ কোথায় যাচ্ছি, সেটা নিশ্চয়ই সবাইকে জানাব।

 

কিউএনবি/অনিমা/৩ জুলাই ২০২৪/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit