বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

রোহিতের সঙ্গে ঐতিহাসিক ছবির নেপথ্য কাহিনী জানালেন কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে টিম ইন্ডিয়া যখন প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে, রোহিত শর্মা ছিলেন ভারতীয় দলে। তবে বিরাট কোহলি ছিলেন না। পরে ২০১১ সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের শরিক হন বিরাট কোহলি। তবে রোহিত শর্মা সুযোগ পাননি ভারতীয় স্কোয়াডে। সুতরাং, রোহিত ও কোহলি ব্যক্তিগতভাবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন আগেই। যদিও এর আগে একসঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারেননি দুই তারকা।

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে হেরে যায় ভারত। সেই দলে ছিলেন রোহিত-কোহলি দু’জনেই। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালেও পরাজিত হয় টিম ইন্ডিয়া। সেখানেও রোহিতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালান কোহলি। অবশেষে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে পাশাপাশি দাঁড়িয়ে ট্রফি হাতে তুলতে সক্ষম হন আধুনিক ক্রিকেটের দুই কিংবদন্তি।

ব্রিজটাউনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পরে ট্রফি ঘোরাফেরা করতে থাকে ভারতীয় ক্রিকেটারদের হাতে। রোহিতের হাত থেকে সূর্যকুমার, তো আবার কখনও জাসপ্রীত বুমরাহর হাতে চলে যায় বিশ্বকাপের ট্রফি। সকলেই বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন বিস্তর। তবে ভারতীয় সমর্থকরা ঐতিহাসিক একটি ফ্রেম উপহার পান কোহলির সৌজন্যে।

ঐতিহাসিক ফ্রেম

ভিকট্রি ল্যাপ সারা হলেও বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশ্বকাপের ট্রফি নিয়ে একসঙ্গে কোনও ছবি তোলেননি। অথচ দুই তারকাই জানতেন যে, দেশের জার্সিতে আর কখনও টি-২০ ক্রিকেটে মাঠে নামবেন না তারা। সুতরাং, টি-২০ বিশ্বকাপ নিয়ে পাশাপাশি দাঁড়ানোর সুযোগ হবে না আর কখনওই। শেষমেশ কোহলি এসে ট্রফি তুলে দেন রোহিতের হাতে। পিছনে তুলে ধরেন জাতীয় পতাকা।

ঐতিহাসিক ছবি নিয়ে কী বলেন কোহলি

এমন ঐতিহাসিক ছবিটি প্রসঙ্গে পরে মুখ খোলেন বিরাট কোহলি নিজে। স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনায় তিনি বলেন, “ওর (রোহিতের) জন্যও বিশ্বকাপ জয় অত্যন্ত বিশেষ। এতে কোনও সন্দেহ নেই। ওর পরিবার এখানে রয়েছে। সামাইরা ওর কাঁধে ছিল। আমার মনে হল যে, ভিকট্রি ল্যাপে ও সারাক্ষণ পিছনে ছিল। আমি বলি যে, তুইও একটু ট্রফিটা হাতে নে।”

পরক্ষণেই কোহলি বলেন, “আমার মনে হল আমাদের একসঙ্গে একটা ছবি তোলা উচিত। কেননা আমাদের এই যাত্রাটা দীর্ঘদিনের। বহু বছর ধরে আমরা একসঙ্গে খেলে আসছি। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি যাতে ভারতীয় ক্রিকেটে এই দিনটা আসে। ক্যাপ্টেন-লিডার, লিডার-ক্যাপ্টেন, আমরা শুধু একটা লক্ষ্যেই কাজ করে গিয়েছি। সেটা হল ভারতীয় ক্রিকেট। ওই ছবিটা ভারতীয় ক্রিকেটের জন্য উৎসর্গ করা।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit