সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

এই জয় যতটাই আমার, ততটাই তোমারও: কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছেন কোহলি-রোহিত শর্মারা। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে বিরাটের ছবিসহ লিখলেন, আমি ভাগ্যবতী, তুমিই আমার সব। এর প্রতিউত্তরে বিরাট জানালেন, তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না।

আনন্দবাজার সূত্রে জানা যায়, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা লিখেছিলেন আনুশকা শর্মা। স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে বিরাটের ছবিসহ লিখলেন, আমি ভাগ্যবতী, তুমিই আমার সব। সেই বার্তার জবাব দিলেন কোহলি। ইনস্টাগ্রামে স্ত্রীর প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। বিরাট লিখেছেন, আনুশকা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হতো না।

কোহলি আরও লিখেছেন, ‘তুমি না থাকলে যা অর্জন করেছি, তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটাই আমার, ততটাই তোমারও। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালোবাসি।‘

ভারত বিশ্বকাপ জেতার পর চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট-রোহিতরা। আনন্দে কাঁদছিলেন দলের সবাই। টেলিভিশনে ছোট শিশুর মতো সেই কান্না দেখে বিরাট-ঘরনি আনুশকাকে প্রশ্ন করে বসে ছোট্ট মেয়ে ভামিকা। সেই কথা জানিয়েছেন আনুশকা সামাজিকমাধ্যমে আনুশকা লিখেছেন, ‘টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।‘

টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন কোহলি। বিশ্বমঞ্চে উপস্থাপক ভোগলে প্রশ্ন করতেই কোহলি বলেন, ‘এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনো পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।

উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের মাঝে গ্যালারিতে দেখা গিয়েছিলআনুশকা শর্মাকে। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচে ছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়ে দেখা যায়নি তাকে। বিশ্বকাপ জেতার পর বিরাটকে দেখা যায় ফোনে কথা বলতে। বোঝা যাচ্ছিল, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলছেন তিনি। বিরাটের উচ্ছ্বাস দেখার মতো ছিল। এতদিন পর বিশ্বকাপ জিতে উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলেন না তিনি।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit