সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : ডেনমার্ক, ফিনল্যান্ডসহ ছয়টি নর্ডিক দেশের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় ব্যাপক প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়েছন।

ফিফার সদস্যভুক্ত ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফ্যারো দ্বীপপুঞ্জ হেলসিংকিতে একটি বৈঠক করেন। সেখানে তারা ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে তিনটি প্রধান আঞ্চলিক কনফেডারেশনের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে একটি বিরল যৌথ বিবৃতি প্রদান করে।

বিশ্বকাপের মতো টুর্নামেন্টের স্বত্ব বিক্রির প্রকল্প ভেস্তে যাওয়ার পর তীব্র বিরোধীতার মুখে পড়েন জিয়ান্নি ইনফান্তিনো। এসন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবিকে সমর্থন জানিয়েছে ছয়টি নর্ডিক দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের দেশগুলো।

এক বিবৃতিতে তারা বলেছে, ছয়টি নর্ডিক ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়েছে এবং সংস্থার সর্বোচ্চ পর্যায়ে পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে তারা উদ্বিগ্ন। নর্ডিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো উয়েফা-র সঙ্গে ঐক্যবদ্ধভাবে অবস্থান করছে এবং সংস্থাটি ও এর সদস্য দেশগুলোর প্রস্তাবিত পদক্ষেপগুলোকে সমর্থন জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা ফিফার কাছ থেকে এমন বাধ্যতামূলক নিশ্চয়তা চাই, ভবিষ্যতে কখনোই এই সংস্থার পরিচালনা বা প্রতিযোগিতাগুলোর মালিকানা কোনো বেসরকারি পক্ষের হাতে তুলে দেওয়া হবে না।

এর আগে শুক্রবার ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ) ঘোষণা দিয়েছে, তারা আগামী বছরের নির্বাচনে ইনফান্তিনোর বিপরীতে একজন গ্রহণযোগ্য বিকল্প প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেবে। ইনফান্তিনো বর্তমানে উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রতিনিধিত্বকারী কনকাকাফের পক্ষ থেকে পদত্যাগের চাপের মুখে রয়েছেন। ফুটবল বিশ্বের এই আঞ্চলিক শক্তিধর সংস্থাগুলো ফিফা প্রধানের বিরুদ্ধে সম্ভাব্য ‘অনাস্থা ভোট’ আয়োজনের বিষয়টি নিয়েও আলোচনা করেছে।

আগামী বছরের নির্বাচনে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদের জন্য চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের অপেক্ষায় থাকা ইনফান্তিনো চলতি সপ্তাহে ডোমিনিকান রিপাবলিকে অবস্থান করছেন এবং সেখানে তিনি ‘ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন’ -এর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কনকাকাফ-এর প্রেসিডেন্ট ভিক্টর মন্ট্যাগলিয়ানি ইনফান্তিনোকে দেশটির একটি যুব ফুটবল টুর্নামেন্ট থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিলেন। তার যুক্তি ছিল, ইনফান্তিনোর উপস্থিতি টুর্নামেন্টটির মূল আকর্ষণকে ম্লান করে দিতে পারে।ইনফান্তিনো বলেন, সিএফইউ-এর প্রেসিডেন্টদের এই বৈঠকটি এমন এক সময়ে ও পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যখন ওই অঞ্চলে অনূর্ধ্ব-১৪ যুব টুর্নামেন্ট চলছে।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit