স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ের অভিষেক টেস্টটা শেষ হয়েছে মাত্র দুই দিনে। প্রথম ইনিংসে ২১০ রান করেও ইনিংস ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্টে বেশ কিছু রেকর্ড হয়েছে। সংখ্যায় সংখ্যায় সেগুলোর বর্ণনা দেওয়া হলো-
২৮
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টটি দুই দিনে শেষ হওয়া ২৮তম টেস্ট। যার সর্বশেষ তিনটিই অস্ট্রেলিয়ায় গত ১০ মাসে হয়েছে।
৭৫০
ম্যাকাই টেস্টের মোট বল। ফল হয়েছে, এমন টেস্টে যা চতুর্থ সর্বনিম্ন। ২০২৪ সালে কেপটাউনে রেকর্ড ৬৪২ বলের টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত।
২১০
টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে কম রান নিয়েও ইনিংস ব্যবধানে জেতার রেকর্ডে চারে ম্যাকাইয়ের অস্ট্রেলিয়া। সর্বনিম্ন ১৫৩ রান করেও ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ারই। ১৯৩২ সালে মেলবোর্নে দুই ইনিংসে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৭২ রানে হারে দক্ষিণ আফ্রিকা।
১
টেস্টে এই প্রথমবার দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট বাংলাদেশ। দুই ইনিংসে সর্বোচ্চ পাঁচবার এক শর নিচে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।
২২
সিরিজে বাংলাদেশের পেসারদের উইকেট। বাংলাদেশের পেসাররা এক সিরিজে এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন একবারই। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৫টি।
৩
তিন ইনিংসে তিন শূন্য। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট সিরিজে তিন ইনিংসে তিনটি ডাক পেলেন লিটন। তবে এক সিরিজে এর চেয়ে বেশি ইনিংস খেলে তিনবার শূন্য রানে আউট হওয়ার উদাহরণ আছে আরও ৭টি।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪