সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

মাদারীপুরে দুই ছিনতাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা থেকে পাঠাও রাইডের মোটরসাইকেলের যাত্রী বেশে গ্রামে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় শেষে মোটরসাইকেল ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরে এ চক্রের সন্ধান পায় পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, গত ১৮ জুন মহসিন নামে এক যুবক ঢাকার লালবাগ কেল্লার এলাকা থেকে পাঠাও অ্যাপসের মাধ্যমে রাইডার মো. হাসান আহম্মেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচর যায়। মহসিন মোটরসাইকেল চালকের নম্বর রেখে দেয়। গত ২০ জুন মহসিন হাসানকে আবারো ফোন দেয়। আড়াই হাজার টাকায় মহসিন হাসানকে নিয়ে শিবচরে আসে। 

মহসিন শিবচরের উমেদপুরের আলীপুর নামক স্থানে পৌঁছে সহযোগী অপু মুন্সী, শাওন হোসেনসহ ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করে। হাসানকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাপক মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। পরে মোটরসাইকেলটি রেখে হাসানকে ছেড়ে দেওয়া হয়।

পরের দিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন। এরপর গত ২৭ জুন একইভাবে মহসিন মো. আরিফ হোসেন (২৭) নামের আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসে। সেখানে চক্রটি আরিফকে জিম্মি করে মারধর করে মুক্তিপণ আদায় করে। এ বিষয়েও শিবচর থানায় অভিযোগ দায়ের করেন হাসান। ভয়াবহ চক্রটির বিরুদ্ধে অভিযানে নামেন সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানীর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একাধিক টিম। প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় পুলিশ ছিনতাই চক্রের সদস্য অপু মুন্সী, আরিফ হোসেনকে ছিনতাইকৃত দুটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে।

গ্রেফতার অপু মুন্সী (২৪) শিবচরের উমেদপুর ইউনিয়নের আলেপুরের মৃত হেমায়েত মুন্সীর ছেলে ও গ্রেফতার শাওন উকিল (২২) একই গ্রামের কালাম উকিলের ছেলে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম হোসেন বলেন, শিবচর থানা পুলিশ ২টি মোটরসাইকেল ও দুটি ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit