সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

দন্তচিকিৎসক হত্যা মামলায় যুবলীগ নেতার ৩ দিনের রিমান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় কিশোর গ্যাংগের হাতে খুন হওয়া দন্তচিকিৎসক কুরবান আলীকে হত্যা মামলায় কারাগারে থাকা যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও একই মামলায় আরিফুল্লাহ রাজুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার (৩০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম রুমানা আক্তারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগের উপপরিদর্শক (এসআই) ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রাসেল সরকার বলেন, চিকিৎসক কুরবান আলী হত্যার ঘটনায় আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুর ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে নিশানের তিনদিন ও রাজুর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। গত ২৭ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালত এ হত্যা মামলায় গোলাম রসুল নিশানের অনুসারী ইউসুফ বাবুকেও জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

আদালত সূত্রে জানা যায়, ফিরোজশাহ কলোনির ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় গত ৫ এপ্রিল কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েছিলেন দন্ত চিকিৎসক কুরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কুরবান আলী। গত ১০ এপ্রিল একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কুরবান আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় ৬ এপ্রিল আলী রেজা বাদী হয়ে যুবলীগ নেতা গোলাম রসুলসহ ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল। এই মামলায় আসামিরা হলেন- মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit