শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

ঢাকায় মুষলধারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অনেক জেলায় বেশ বৃষ্টি হচ্ছে। তবে সে তুলনায় ঢাকায় বেশ কম। অবশ্য আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিতে হতে দেখা গেছে। সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন তারা পড়েছেন বৃষ্টির বিড়ম্বনায়।

এক রিকশাচালক বলেন, বর্ষাকালে বৃষ্টি তো একটু হবেই। তবে আজকে বৃষ্টি হবে এমনটা মনে হয়নি। এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। এজন্য এখানে দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামলে পরে আবার রিকশা নিয়ে নামব। কুড়িল বিশ্বরোডে থাকা শাহ আলম বলেন, এবছর এমন বৃষ্টি দেখা যায়নি। আজ হঠাৎ বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থামলে অফিসে যাব। তবে বৃষ্টি হয়েছে অন্তত গরম একটু কমবে। ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ৩দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের ৬ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। অন্য দুই বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার রাতে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে; ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit