বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ভোলাহাটে ভোট পূণঃগননার দাবীতে ৪৪জনের বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৭ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় গত ৮ মে অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে নির্বাচন সংশ্লিষ্ট ৪৪জনের বিরুদ্ধে (৯ জুন) চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ ১ম আদাতলে মামলা দায়ের করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। মামলা নাম্বার ১/২৪। অভিযোগকারী বাদী উপজেলার হাঁসপুকুর (চাকপাড়া) গ্রামের মোঃ আব্দুর নুর মন্ডলের ছেলে মোঃ আব্দুল খালেক। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ভোটে প্রতীদ্ব›িদ্ধতা করেন।

বাদীর আদালতের অভিযোগের বিবরণে জানা যায়, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, পরাজিত তিন জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম, আব্দুল গাফ্ফার মুকুল ও মো. বাবর আলী বিশ^াস, জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার, ভোলাহাট নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট ৪৪ জনকে বিবাদী করা হয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৮ মে অনুষ্ঠিত নির্বাচনে ৩৮টি ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের দেয়া তথ্য মতে মোট ৩ হাজার ৫৯১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু মাত্র ১ হাজার ২১০টি ভোট বাতিল দেখিয়ে বাঁকী ২ হাজার ৩৮১ ভোট বে-আইনী ভাবে ১ নং বিবাদীর ভোটে যুক্ত করা হয়েছে। এছাড়া বাদীর ১ হাজার ৭১০টি ভোট ১ নং বিবাদীর ভোটে যুক্ত করা হয়েছে। তিনি অভিযোগে আরো বলেন, বাদীর পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসারের কাছে দূর্নীতি ও অনিয়মের বিষয়ে প্রতিটি কেন্দ্রে অভিযোগ করলে কোন আপত্তি গ্রহণ করেননি।

তিনি আরো অভিযোগে উল্লেখ্য করেন ৩৮টি কেন্দ্রে ভোট গননা শেষে প্রাথমিক পর্যায়ে ১নং বিবাদীর চিংড়ি প্রতিকে ৮হাজার ৯৯৩ ভোট পেয়েছেন বাদী পেয়েছেন ১২ হাজার ৪৭৬ ভোট বলে জানানো হলেও কিছুক্ষণ পর বিবাদীর ভোট ১৩ হাজার ৮৪ এবং বাদীর ভোট ১০ হাজার ৭৬৬ বলে উল্লেখ্য করা হয়েছে। পরে চূড়ান্ত সিটে স্বাক্ষর করা হয়েছে। তিনি আরো অভিযোগে উল্লেখ করেন, পোলিং এজেন্টদের ব্যস্ততার কথা বলে প্রিজাইডিং অফিসার তাদের কিছু বুঝতে না দিয়ে ভোট গ্রহণের পূর্বেই গননা ফরমে স্বাক্ষর গ্রহণ করা হয়। এ ফরমে বে-আইনী ফলাফল লেখা হয় বলে দাবী করেন বাদী।

বাদী ভোট পূনঃ গননার দাবী করেছেন। এ ব্যাপারে ৮ মে ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার বরাবর অভিযোগ করেন। একই অভিযোগ জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার বরাবর করতে গেলে অভিযোগ গ্রহণ না করে নির্বাচন ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে আগামী ১৮ জুলাই বিবাদীদের নোটিশ পাঠিয়ে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলেছেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit