বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে ফসল রক্ষায় কৃষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০০ Time View

তোবারক হোসেন খোকন নেত্রকোনা ও দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পাহাঢ়ি ঢল থেকে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কৃষকদের পক্ষে বক্তব্যে আশ্রাব আলী, মামুনুর রশিদ, ফরিদ মিয়া, শহিদুল ইসলাম, ইন্তাজ আলী, কবীর মিয়া, মোতালেব, ফজলু, আমিনুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছরই পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা বালু আমাদের কৃষকদের জমিতে পড়ে জমি গুলো বালুর স্তরে পরিণত হয়। ২০১০ সাল থেকে সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা কার্যক্রম শুরু হয়। এরপর থেকে কৃষকদের জমি গুলো বালুর স্তর পড়া থেকে রক্ষা পেয়ে আসছে।  বর্তমানে সোমেশ^রী নদীর ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলনও বন্ধ রয়েছে। বর্তমান বর্ষা মৌসুমে পাহাড়ী ঢল অব্যহত থাকায় পুনরায় আমাদের জমি গুলোতে বালু আসার সম্ভাবনা রয়েছে।

তাই মাননীয় ধানমন্ত্রীর কাছে আমাদের দাবী সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়ি বাঁধ সহ নদীটি খনন করে আমাদের ফসলি জমি রক্ষার জন্য জোর দাবী জানাচ্ছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন কৃষকরা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুন ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit