শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১০৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র আলোচনা সভা অনুষ্ঠিত।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভার মিলনায়তনে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) সভাপতি এবং পৌর মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন।

শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আলোচ্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের নিমিতে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম (ডাব্লু), প্রাক্তন সিভিল সার্জেন ডা: আব্দুল্লাহ্ হাসমি, শ্রী হারান দত্ত, শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) সদস্য এ্যাড: শাহাজাহান, সাংবাদিক মোঃ আফজাল হোসেন, মোঃ রজব আলী প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, শ্রী হারান দত্ত, মোঃ মাজেদুর রহমান, আব্দুল মজিদ, আব্দুল জব্বার মাসুদ, মোঃ আতাউর রহমান, মহিলা কাউন্সিলর তঞ্জুয়ারা, বাবলী আরা, রেবেকা সুলতানা, সহ শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র ৫০জন সদস্য উপস্থিত ছিলেন।

টিএলসিসি’র সদস্যদের আলোচনা সভার সকলের বক্তব্য উপস্থাপনের পর পৌর মেয়র বিস্তারিত বক্তব্যের উত্তর দেন। তিনি বলেন আগামীতে ফুলবাড়ী পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই, তবে অর্থনৈতিক কারণে ফুলবাড়ী পৌরসভার উন্নয়ন কাজ ত্বরান্বিত করা যাচ্ছে না। তবে অতি শীঘ্রই যে সমস্ত এলাকার রাস্তাঘাট ড্রেন নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে বাজেট পাওয়া মাত্র সেগুলির কাজ শুরু করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন্ম নিবন্ধন বিভাগের মোঃ আশরাফ পারভেজ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবদিকগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit