মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ হোন্ডা থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃত যুবকের নাম আবুল কালাম আজাদ (৪৭)। সে কামাতআঙ্গারীয়া গ্রামের আব্দুল জব্বার মুন্সির ছেলে এবং ভূরুঙ্গামারী বাজারের বাকালী ব্যবসায়ী।
এলাকাবাসী সুত্রে জানাগেছে , বুধবার সকালে হোন্ডায় চেপে সে তার বোনের বাসা নাগেশ^রীতে যায়। সেখান থেকে ফেরার পথে আন্ধারীঝাড় বাজারে হোন্ডা থেকে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) মামুন জানান, ঘটনা শোনার পর আমরা মরহুমের বাড়িতে যাচ্ছি। নিজ হোন্ডা থেকে পরে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:৫৬