রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

হাথুরুকে নিয়ে বিসিবিকে ভাবতে বললেন রুবেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গতকাল আফগানদের নির্দিষ্ট সমীকরণে হারাতে পারলে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। সেই রান তো টপকাতেই পারেননি, উল্টো বৃষ্টি আইনে ৮ রানে হেরেছে শান্ত বাহিনী।

টাইগারদের এমন হারে হতাশ হয়েছেন বাংলাদেশের মানুষ ও সমর্থকরা। তাদের খেলার ধরনে সেমিতে ওঠার মানসিকতা ছিল না-এমন সমালোচনা চলছে চারদিক। ক্রিকেটারদের খেলার ধরন ও কোচদের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

বাংলাদেশের পেসার রুবেল হোসেনও টাইগারদের এমন হারে সমালোচনা করেছেন। তিনি টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে প্রশ্ন তুললেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, ‘এখনই সময়…আমার মনে হয়, ক্রিকেট বোর্ডের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ভাবা উচিত। এর বেশি আর কিছুই বলার নেই।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার আর্নেস ভ্যাল স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানরা। পরে খেলতে নেমে বার বার বৃষ্টির বাধায় টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রান।

এই রান তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ১২ ওভার ১ বলে জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit