বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥ আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাত পোহালেই ভোট কোন টি-টোয়েন্টি ম্যাচে তিনবার সুপার ওভার হয়েছিল নরসিংদীর ৫ টি আসনের ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম  আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

ভূরুঙ্গামারীতে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৭৯ Time View

মো: মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবার সাথে অভিমান করে হাবিবুর রহমান (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ওই যুবক উপজেলায় তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে। বুধবার সকালে বাড়ির পাশের ( দলবাড়ি বিলের) পুকুর পাড়ের একটি ইউক‍্যালিপটাস গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।এলাকাবাসী জানায়, মৃত হাবিবুর মন্ডল একটি অটো রিকশা কেনার জন‍্য বাড়িতে টাকা চায়।গতকাল মঙ্গলবার একটি গরু বিক্রি করে টাকাও জোগাড় করে হাবিবুরের বাবা। বুধবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় বাবা ছেলের মধ্যে মনমালিন‍্য হয়। পরে বাবার উপর অভিমান করে সকাল আটটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে পাশের দলবাড়ি বিলের মধ্যে পুকুর পাড়ে মাছ মারার (শিপ জাল) জালের রশি খুলে গলায় পেচিয়ে ইউক‍্যালিপটাস গাছের সাথে  ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit