শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে।

তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকে আর্বজনাভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এ নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। গত ৩০ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছেন, পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। 

সূত্র: স্কাই নিউজ, এপি ও জাপান টাইমস।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit