বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

বাই বাই রাসেলস ভাইপার: পরীমনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : প্রায় সময়ই শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বছর থেকেই তার জীবনে ঝড় কম নয়। স্বামী শরিফুল রাজের সঙ্গে অনানুষ্ঠানিক বিচ্ছেদের পর থেকেই ছেলে রাজ্যকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে দিন কাটাচ্ছেন এ নায়িকা।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মঙ্গলবার নায়িকা পরীমনি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

আজ ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নায়িকার বোট ক্লাবের ঘটনা যখন চর্চার তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি স্ট্যাটাস দিলেন। মঙ্গলবার দুপুর সোয়া একটায় এক স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার। ওয়েলকাম পরীমনি।’ যার বাংলা অর্থ―বিদায় রাসেলস ভাইপার। স্বাগতম পরীমনি।

এই অভিনেত্রী ঠিক কাকে উদ্দেশ্য করে কিংবা কেন হঠাৎ এ ধরনের স্ট্যাটাস দিলেন, সেটি উল্লেখ করেননি। এমনকি মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা মন্তব্য জানালেও সেখানে জবাব দিতে দেখা যায়নি তাকে। অবশ্য এর আগেরও দিনই অন্য এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ পরী দিবস।’ আর সেখানেও অন্য কোনোকিছু উল্লেখ না করে বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit