বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কম শিক্ষার্থী থাকা স্কুলের বিষয়ে যা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, প্রায় দেড়শ’র কাছাকাছি স্কুলে ছাত্র-ছাত্রী রয়েছে মাত্র ১০-৫০ জন। তবে হুট করে এসব স্কুল বন্ধ করা হবে না।

মঙ্গলবার ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

কাছাকাছি কম শিক্ষার্থী থাকা প্রাথমিক বিদ্যালয় একীভূত করা নিয়ে এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, এটি নীতিগত সিদ্ধান্ত। ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি প্রায় দেড়শ’র কাছাকাছি স্কুলে মাত্র ১০-৫০ জন শিক্ষার্থী রয়েছে। তবে হুট করে আমরা সকল স্কুল মার্জ বা বন্ধ করে দেব না।  

তিনি আরও বলেন, আমরা ট্রেন্ডটা দেখছি, বিগত ১০ বছর বা ২০ বছর কোনো স্কুলে যদি ১০ বা ২০ জন শিক্ষার্থী থাকে তাহলে আমরা শুধু ওই তথ্যের ওপর ভিত্তি করে স্কুল মার্জ করে দেব না।

উদাহরণ দিয়ে সচিব বলেন, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়খলিয়া ইউনিয়নে ১০-২০ জন শিক্ষার্থী নিয়ে ১৫ বছর ধরে একটি স্কুল চলছে। কিন্তু তার আশপাশে ৭-৮ কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নাই। সুতরাং ওই স্কুলটি আমরা মার্জ করে দেব না।

আবার কোনো কোনো জায়গায় রাস্তার এপারে একটি স্কুল আছে, বিপরীতে বা পার্শ্ববর্তী স্কুল আছে। এ স্কুলে ধরেন কয়েকজন শিক্ষার্থী আবার অর্ধ কিলোমিটারের মধ্যে দুইশ’র কাছাকাছি শিক্ষার্থী। ওই স্কুলটা আমরা মার্জ করে দেব। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা ইন-জেনারেলাইজড সিদ্ধান্ত হবে না বলেও জানান তিনি।

চাহিদা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করে সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সচিব।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit