বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভবিষ্যতে ইন্টারনেট প্যাকেজ আরও সাশ্রয়ী করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতে সারাদেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের পর ইন্টারনেট প্যাকেজ আরও সাশ্রয়ী করা হবে।

তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য মো. আব্দুল মালেক সরকারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। 
প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী টেলিটক বাংলাদেশ লিমিটেড সরকার নির্দেশিত সর্বনি¤œ কলরেট (৪৫ পয়সা প্রতি মিনিট) গাইডলাইন অনুসরণপূর্বক গ্রাহকদের অন্যান্য অপারেটরের তুলনায় সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতে সারাদেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের পর ইন্টারনেট প্যাকেজ আরও সাশ্রয়ী করা হবে।’  

তিনি জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা চারটি। এগুলো হলো- গ্রামীন ফোন লিমিটড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এগুলোর মধ্যে সক্রিয় রয়েছে ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।

জুনাইদ আহমেদ পলক জানান, নিবন্ধিত সিমের সংখ্যা গ্রামীণফোনের ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫ টি, বাংলালিংক -৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২টি,  রবি অজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩ টি। এগুলোর মধ্যে গ্রামীণফোনের সক্রিয় সিম সংখ্যা- ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজারটি, রবি অজিয়াটার ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজারটি, বাংলালিংক-এর ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজারটি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজারটি। 

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit