বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিবের ‘দুষ্টু কোকিল’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫১ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’। গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।

এর আগেও এ গায়িকার গাওয়া বেশ কিছু গানই হিট-সুপারহিট হয়েছে। তবে শাকিব-মিমির রসায়ন ও অন্যদিকে রায়হান রাফির নির্মাণ। সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে। প্রশংসা কুড়াচ্ছে ওপার বাংলার আকাশ সেনের গাওয়া অংশটুকুও। সবমিলিয়ে ‘দুষ্টু কোকিল’-এ মেতেছে দর্শক।

বৃহস্পতিবার ‘দুষ্টু কোকিল’ মুক্তি পাওয়ার দুই দিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি। আজ সোমবার পর্যন্ত ইউটিউবে গানটি ৯০ লাখ ৫৬ হাজার বেশি বার দেখা হয়েছে।

কনা বলেন, আমি জানি এ গানটির অপেক্ষায় ছিলেন সবাই। গানটি প্রকাশের আগেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার পুরো গান আসার পর শুভেচ্ছার বন্যায় ভাসছি। আমি কৃতজ্ঞ রায়হান রাফি, শাকিব খান, মিমি চক্রবর্তীসহ ‘তুফান’-এর পুরো টিমের প্রতি। অশেষ কৃতজ্ঞতা শ্রোতা-দর্শকদের প্রতি।

 

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit