বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে অল্প রানেই আটকে দেয় ইংল্যান্ডের বোলাররা। ক্রিস জর্ডানের হ্যাটট্রিকের পর ব্যাটিংয়ে এসে বাজিমাত করেন ইংলিশ ব্যাটাররা। কোনো উইকেট না হারিয়ে বাটলারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ বার্বাডোসের কেনসিংটন ওভালে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ‍যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ১১৫ রান। এই রান কোনো উইকেট না হারিয়ে ৬২ বল হাতে রেখেই তাড়া করে ফেলে ইংল্যান্ড।

আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র প্রথম ওভারেই ওপেনার আন্দ্রিস গুসকে হারিয়ে ফেলে। ৮ রান করে স্যাম কারেনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মঈন আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার স্টিভেন টেইলরের ব্যাট থেকে আসে কেবল ১২ রান। তবে এই চাপ সামলে লড়তে থাৃকেন তিনে নামা নিতিশ কুমার। তবে অপরপ্রান্তে দ্রুত বিদায় নেন অধিনায়ক অ্যারন জোন্স। তাকে ফেরান আদিল রশিদ।  

এক ওভার পর নিতিশকেও ফেরান ইংলিশ এই স্পিনার। তার করা গুগলিতে বোল্ড হন নিতিশ। ২৪ বলে ৩০ রান করে ফেরেন সাজঘরে। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং। ষষ্ঠ উইকেটে তাদের ২৭ রানের জুটি ভাঙেন কারেন। হারমিতকে ২১ রানে ফেরান তিনি।  

১৯তম ওভারে বল করতে আসেন ক্রিস জর্ডান। নিজের প্রথম বলেই অ্যান্ডারসনকে ২৯ রানে ফেরান তিনি। দ্বিতীয় বলে আলি খানকে কোনো রান নিতে দেননি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন উইকেট তুলে নিয়ে করেন হ্যাটট্রিক। ইংল্যান্ডের জার্সিতে প্রথম বোলার হিসেবে গড়েন রেকর্ডও। এতে অল্প রানেই আটকে থাকে যুক্তরাষ্ট্র।

রান তাড়ায় নেমে প্রথম দুই ওভার ঠান্ডা মাথায় খেলতে থাকে ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। কিন্তু তৃতীয় ওভার থেকে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর চড়াও হন বাটলার। অল্প রান তাড়ায় তাণ্ডব চালাতে থাকেন তিনি। অপরপ্রান্তে সল্ট দেখেশুনে খেলতে থাকলেও বাটলার ঝড়ো ব্যাটিং থামাননি। ৩২ বলে পঞ্চাশ ছুঁয়ে নবম ওভারে এসে হাকান পাঁচ ছক্কা। ৩২ রান আসে হারমিতের এই ওভার থেকে।  

৫৯ বলে ১১৭ রানের জুটি গড়ে ৯ ওভার ৪ বলে জয় নিশ্চিত করে ফেলেন সল্ট ও বাটলার। ৩৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৮৩ রান নিয়ে অপরাজিত থাকেন বাটলার। ২১ বলে অপরাজিত ২৫ রান করেন সল্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit