বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাজ্যপালের চিঠির জবাব দেবেন সায়ন্তিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ভগবানগোলা ও বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা করা হয় লোকসভা নির্বাচন চলাকালে। এর পর রাজভবন থেকে সবুজ সংকেত না মেলায় দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আটকে যায়। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হলে এর পরিপ্রেক্ষিতে সায়ন্তিকাকে রাজভবনে একা শপথ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। অন্যদিকে ভগবানগোলার নির্বাচিত সংসদ সদস্য রেয়াত হোসেন সরকার এখনো আমন্ত্রণ পাননি।
 
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামীকাল দুপুর ১২টায় শপথ নেওয়ার জন্য বরাহনগরের জয়ী তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে রাজভবন। সেই চিঠির পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সায়ন্তিকা। তার আগে আজ বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে এ টালিউড অভিনেত্রীর।

বিধানসভা টপকিয়ে রাজভবনের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় নির্ধারণের বিষয়টিকে ভালো চোখে দেখেনি তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভগবানগোলার নির্বাচিত সংসদ সদস্য রেয়াত হোসেন সরকার এখনো আমন্ত্রণ পাননি। যেহেতু রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছে, তাই এ চিঠির পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ সংসদ সদস্য। ওই চিঠিতে সায়ন্তিকা জানতে চাইবেন— তাকে শপথবাক্য পাঠ করাবেন কে? সেটি রাজভবনের পক্ষ থেকে জানানো হোক।

তিনি আরও বলেন, ‘উপনির্বাচনের ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেন রাজ্যপাল। কিন্তু সেটি করা হলো না। আর বিধানসভাকে কিছু না জানিয়ে সরাসরি আমাকে চিঠি পাঠানো হলো। ভগবানগোলার সংসদ সদস্যকে এখনো কোনো চিঠিই পাঠানো হয়নি বলেই শুনেছি। সেখানে আমি একা কেন যাব? আমি যাব না।’

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য আরও বলেন, ‘আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে আমার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি। আমার কাছে এটা বেদনার।
এদিকে রোববার রাজ্যের পরিষদমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এ ঘটনায় উষ্মা প্রকাশ করে বলেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অসম্মান করেছে রাজভবন।’ 

উল্লেখ্য, ভগবানগোলা এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয় লোকসভা নির্বাচন চলাকালীন। এরপর রাজভবন থেকে সবুজ সংকেত না মেলায় দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আটকে যায়। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। তখন বিধানসভায় প্রবীণতম মহিলা সংসদ সদস্যসহ নানা তথ্য জানতে চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠি পাঠান। তাতে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে ‘সাংবিধানিক নিয়ম’ স্মরণ করিয়ে দেন। আর তার মধ্যেই সংসদ সদস্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে একা রাজভবনে শপথ নেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit