বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দূর থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমরা পরিচিত বা সহকর্মীদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুক আইডি লগইন করে থাকি। এমন কী সামনে কোনো কম্পিউটার পেলে আর হাতে কিছুটা সময় পেলেও তা করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পরে অনেকেই আমরা লগআউট করতে ভুলে যাই। এখানেই ঘটে যেতে পারে বিপত্তি। 

আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ডিভাইসে লগইন করা থাকলে অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়বে, তেমনি নিজের অজান্তে বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। যখন মনে পড়ে অন্যের কম্পিউটার বা ফোনে ফেসবুক লগইন করা আছে তখন দুশ্চিন্তায় পড়ে যান। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়।

যেভাবে দূর থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করবেন 

এ জন্য প্রথমেই আপনাকে একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। এরপর ফেসবুক প্রোফাইল থেকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে সিকিউরিটি অ্যান্ড লগইন বাছাই করতে হবে এবং where you are logged in অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন করা আছে।

একই সাথে আপনি জানতে পারবেন ডিভাইস গুলোর নাম, আইপি অ্যাড্রেস ও লোকেশন। সেখানে থাকা ডিভাইসগুলো থেকে যে ডিভাইসটি আপনি লগ আউট করতে চাইছেন সেটি বাছাই করে লগ আউট করতে পারবেন। এছাড়াও আপনি see more বাটনে ক্লিক করে নিচে থাকা log out all sessions অপশনে ক্লিক করে সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগআউট করে দিতে পারেন। এতে এক ক্লিকে সব ধরনের লগইন সম্পর্কিত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অন্যান্য সামাজিকমাধ্যমেও একই প্রক্রিয়ায় লগআউট করতে পারবেন।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit