বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

‘ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতি সাড়ে ৭ হাজার কোটি টাকা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে সারাদেশে সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৩ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনে সংসদ সদস্য এস এম আতাউল হকের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর ফলে দেশের উপকূলীয় এলাকায় মৃতের সংখ্যা ২০ জন, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৭ জন। মোট ক্ষতি ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit