শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দাদির সঙ্গে বেড়াতে এসে সমবয়সী শিশুদের সাথে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নাম জাহাঙ্গীর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। জহিরুল পেশায় রিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুর্গাপুরে তেরী বাজার এলাকায় নাতি জাহাঙ্গীর কে সাথে নিয়ে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন উম্মে হানি (দাদি)। গতকাল বিকেলে বাড়ি ফিরে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উম্মে হানি। আজ (রোববার) সকালে শিশু জাহাঙ্গীর আরো দুই শিশুর সাথে বাড়ির সামনেই সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে জাহাঙ্গীর পানির নিচে তলিয়ে গেলে অন্য দুই শিশু জাহাঙ্গীর নদীতে ডুবে যাওয়ার বিষয়টি পরিবারের অন্যাদের জানায়।

পরবর্তিতে পরিবারের লোকজন নদীতে গিয়ে খোঁজাখোঁজি শুরু করলে একপর্যায়ে শিশু জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রোববার দুপুর ১টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় এলাকার ইমরান মিয়ার মেয়ে আফিয়া খাতুন (২) পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে আফিয়ার মরদেহটি উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আফিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, দুইটি মৃত্যুই হৃদয় বিদারক। শিশু জাহাঙ্গীরের মরদেহ থানা হেফাজতে রয়েছে। তাঁর বাবা-মা কে খবর দেওয়া হয়েছে তাঁরা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং আফিয়ার মরদেহটি তার পরিবারের নিকট হস্তাান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit