শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

সিএমপির নতুন কমিশনার সাইফুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২তম কমিশনার হয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো.সাইফুল ইসলাম। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে সিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে বর্তমান সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়কে ঢাকায় পুলিশ অধিদফতরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি পদে) পদায়ন করা হয়েছে৷

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ। এর আগে ২০২২ সালের ৩০ জুন সিএমপি কমিশনার হিসেবে কৃষ্ণ পদ রায়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিল।

সিএমপির সদ্য বিদায়ী কমিশনার কৃষ্ণ পদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় এএসপি পদে বগুড়ায় যোগদান করে কর্মজীবন শুরু করার পর সিএমপিতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সন্তান কৃষ্ণ পদ রায় চাঁদপুর ও শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখান থেকে ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সিএমপিতে পদায়নের আগে কৃষ্ণ পদ রায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit