বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম

সালমান খানের সঙ্গে বিয়ে হয়েছিল সোনাক্ষীর?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল সালমান খানের। দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে বিয়ে করেন তারা। এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই চটেছেন অভিনেত্রী।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, গত সাত বছর ধরে সম্পর্কে জড়িয়ে আছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আজ এ তারকা জুটি আইন মোতাবেক বিয়ের পিঁড়িতে বসছেন। এর পর রিসেপশনের আয়োজন। এ তারকা জুটির বিয়েতে থাকছে না কোনো ধর্মীয় আচার। বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন জ়াহির ইকবালের বাবা। 

কিন্তু একসময় বলিউড তারকা ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গেও নাম জড়ায় সোনাক্ষী সিনহার। এ খবরও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে যে, সালমানকে বিয়ে করেছেন অভিনেত্রী। সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল সালমান খানের। দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে তারা বিয়েও করেছেন। এমন খবরে ছড়িয়ে পড়তেই চটেছেন এ বলিউড অভিনেত্রী।

এর আগে ২০২২ সালে সালমান ও সোনাক্ষীর বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই রটে যায়, দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে বিয়ে করেছেন তারা। সেই ছবি দেখে চটেছিলেন সোনাক্ষী। সামাজিকমাধ্যমে তিনি পাল্টা 
জবাব দেন, ‘আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল— সেটি কি দেখে বোঝা যায় না?’
সালমান সম্পর্কে সোনাক্ষী বলেছিলেন, ‘পেশাদার সম্পর্কের বাইরেও সালমানের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে ওকে আমি চিনি। আমাদের দুজনের পরিবারের মধ্যে বহুদিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।‘

সালমানের ছবিতেই সোনাক্ষীর প্রথম অভিনয় শুরু। অন্যদিকে সালমানের প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে অভিনয়ের সফর শুরু হয় জ়াহির ইকবালের। এমনকি সালমানের বাড়ির এক অনুষ্ঠানেই প্রথম দেখা সোনাক্ষী ও জ়াহিরের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও প্রেম। ‘ডাবল এক্স এল’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।

উল্লেখ্য, আজ ২৩ জুন আইনি বিয়ের পরেই রয়েছে রিসেপশনের আয়োজন। তারকা জুটির বিয়েতে থাকছে না কোনো ধর্মীয় আচার। বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন জ়াহির ইকবালের বাবা।

 

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit