বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

তুরস্কে ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২১ জুন) তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।ফাহরেতিন কোকার বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) রাতে দিয়াবাকির এবং মারদিন শহরের মধ্যবর্তী অঞ্চলে ভয়াবহ দাবানলে ৫ জনের প্রাণহানি এবং ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দিয়াবাকিরের দক্ষিণের একটি এলাকায় আগুনের সূত্রপাত হয়। এ সময় বাতাসের বেগে আশপাশের অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং দমকলকর্মীরা পৌঁছায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit