শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২১ জুন) সকাল ৯ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রাসহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার একজন মারা যায়। এতে আহত হয় ৯ জন। 

তিনি জানান, তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয় বলে জেনেছি। পরে আহতদের উন্নত চিকিৎসারর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit