বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

নাসিরনগরে দুই হাজার টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১২৩ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পূর্বভাগ গ্রামে মঙ্গলবার বিকেলে দুই হাজার টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় মো. শানু মিয়া (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছে। নিহত শানু মিয়া ওই গ্রামের মো. আলামদি মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শানু মিয়ার ভাতিজা আকতার মিয়া ও একই গ্রামের হাবিবুর রহমান সিলেট জেলায় একটি ভাঙ্গারির দোকানে চাকুরি করেন। দুইমাস আগে হাবিবুর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন আকতার মিয়া। ঈদের ছুটিতে বাড়িতে এসে হাবিবুর তার পাওনা ফেরত চান। এই নিয়ে দুইজনের বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হাবিবুর তার লোকজন নিয়ে আকতারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
খবর পেয়ে আকতারের চাচা শানু মিয়া কারণ জানতে চাইলে হাবিবুর রহমানের লোকজন হামলা চালিয়ে মারধর করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit