বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্বকাপে ভরাডুবি, অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়াসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কেন উইলিমায়সন। সেই সাথে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বও করবেন না। এর আগে টেস্ট নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। 

আগামী গ্রীষ্মে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান কিংবদন্তি এই ব্যাটার। যে কারণে জাতীয় দলের হয়ে ওই সময় খেলতে পারবেন না। ওই কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে নাম কেটে দিলেন। তবে বছরের বাকি সময়টা দেশের হয়ে খেলতে প্রস্তুত তিনি। 

২০১৪ সালের পর প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০২১ সালে খেলেছিল ফাইনালে। কিন্তু এবার পেরোতে পারেনি গ্রুপ পর্ব। 

উইলিয়ামসনের মতো পেসার লকি ফার্গুসনও কেন্দ্রীয় চুক্তিতে না থাকার আভাস দিয়েছেন। আর বিশ্বকাপে শেষ ম্যাচের আগেই ট্রেন্ট বোল্ট বলেছেন, টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে এটিই তার শেষ আসর।

উইলিয়ামসন অবশ্য তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘সংস্করণভেদে দলকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সব সময়ই উন্মুখ। ভবিষ্যতেও আমি অবদান রাখতে চাই। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্ম মৌসুমে বিদেশের সুযোগ গ্রহণের অপেক্ষায় থাকায় এবার কেন্দ্রীয় চুক্তি আমি নিতে পারছি না।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit