বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশসহ কে কত টাকা পেল?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। ২০টি দলকে নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। ৪টি গ্রুপ থেকে ২টি করে, অর্থাৎ মোট ৮টি দল গ্রুপ লিগের বাধা টপকে সুপার এইটে উঠেছে। ১২টি দল ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকে। দ্বিতীয় রাউন্ডে ওঠা কোন দল গ্রুপ লিগ থেকে কত টাকা করে পুরস্কার মূল্য নিশ্চিত করেছে আইসিসি।

প্রথমত, ৯ থেকে ১২ নম্বর স্থানে থেকে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়া দলগুলো দুই লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা করে পাচ্ছে। এই সারিতে জায়গা পেয়েছে পাকিস্তান, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

১৩ থেকে ২০ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা প্রতিটি দল দুই লাখ ২৫ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা। এই সারিতে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড, নমিবিয়া, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নেপাল। এ ছাড়া গ্রুপের প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে বরাদ্দ থাকছে ৩৬ লাখেরও বেশি করে।

যে ৮টি দল সুপার এইটে উঠেছে, তারা ইতোমধ্যে ৩ কোটির বেশি অর্থ পুরস্কার মূল্য নিশ্চিত করেছে। অর্থাৎ, দ্বিতীয় রাউন্ডে কোনো ম্যাচ না জিতলেও এই টাকা তারা পাবেই। যারা সুপার এইটের গণ্ডি পেরিয়ে সেমিফাইনালে উঠবে, তাদের জন্য বরাদ্দ থাকছে আরও বেশি আর্থিক পুরস্কার।

ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠে ৩ কোটির বেশি পুরস্কার মূল্য নিশ্চিত করেছে। সেই সঙ্গে প্রতি ম্যাচ জয়ের ৩৬ লাখ টাকা করে যোগ করে দেখে নেওয়া যাক, গ্রুপ লিগের বাধা টপকানো কোন দল সব থেকে বেশি আয় করেছে।

অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। সুতরাং, তারা ম্যাচ জয়ের বোনাস হিসেবে পেয়েছে (৪×৩৬) ১ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠেই তারা নিশ্চিত করেছে প্রায় ৩ কোটির মতো। সুতরাং, প্রথম রাউন্ড থেকে এই তিন দলের আয় সাড়ে ৪ কোটির ঘরে।

ভারত গ্রুপ লিগের ৩টি ম্যাচ জিতেছে এবং তাদের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সুতরাং, ম্যাচ জয়ের বোনাস হিসেবে ভারত পাচ্ছে প্রায় কোটি টাকা। সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠে তারা নিশ্চিত করেছে আরও তিন কোটির মতো। সব মিলিয়ে গ্রুপ লিগ থেকে ভারতের আয় চার কোটির বেশি।

আফগানিস্তান ও বাংলাদেশ গ্রুপ লিগের ৩টি করে ম্যাচ জিতেছে। সুতরাং, প্রথম রাউন্ড থেকে তাদের আয় চার কোটির বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড গ্রুপ লিগে ২টি করে ম্যাচ জিতেছে এবং তাদের ১টি করে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সুতরাং, প্রথম রাউন্ড থেকে এই দু’দলের আয় পৌনে চার কোটির মতো।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit