মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে একাই ধসিয়ে দিলেন অর্পিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে চলছে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি। যেখানে ৭ দলের লিগভিত্তিক টুর্নামেন্টে শীর্ষ চার দল উঠবে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের মূল পর্বে। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। লিগপর্বে টানা তৃতীয় জয় তুলেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে আজ শ্রীলঙ্কান মেয়েদের ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যেই ম্যাচে চার গোল করে লঙ্কানদের একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের নাম্বার টেন অর্পিতা পাল।

প্রথম দুই ম্যাচের মতো এদিনও শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে গল্পটা ঠিক রাখতে ভুল করেনি লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর ৪ মিনিটের ব্যবধানে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ যেন এরপরই নড়েচড়ে বসে।

এরপর ১০ মিনিটে নাদিরা ইমার গোলে সমতায় ফেরার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। টানা তিন মিনিটে তিন তিন বার লঙ্কানদের জালে বল জড়ায় বাংলাদেশ। ২৯ মিনিটে সোনিয়া ও ৩২ মিনিটে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন অর্পিতা। বাংলাদেশকে জিতিয়ে হন ম্যাচসেরা।

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit