মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

জানা গেল প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : সূচি ঘোষণা করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, দলগুলোকে আগের চেয়ে বেশি বিশ্রামের সময় দেয়া হবে। ফলে ৬০ ঘণ্টার মধ্যে কোনো দলকে দুই ম্যাচ খেলতে হবে না। গত বছর বড়দিনের বিকেলে চেলসি ও উলভস মুখোমুখি হয়েছিল। কিন্তু এ বছর আর বড়দিনের বিকেলে কোনো ম্যাচ থাকছে না।

২০২৪-২৫ মৌসুমে নতুন ৩টি দল হলো- ইপ্সউইচ টাউন, সাউদাম্পটন ও লেস্টার সিটি। ২২ বছর পর প্রথম সারির লিগে ফিরেছে ইপ্সউইচ। অবনমন হয়েছে শেফিল্ড ইউনাইটেড, বার্নলে ও লুটন টাউনের। ২০২৪-২৫ মৌসুমকে সামনে রেখে দলবদল শুরু হয়েছে ১৪ জুন থেকে। গ্রীষ্মকালীন এ দলবদল শেষ হবে ৩০ আগস্ট। এবারের মৌসুমের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। অন্তত ২১৫টি ম্যাচ দেখাবে তারা। এ নিয়ে প্রিমিয়ার লিগের সঙ্গে তাদের ৪ বছরের চুক্তি হয়েছে।

প্রথম ২টি ম্যাচডে

১৬ আগস্ট

ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহ্যাম
১৭ আগস্ট
ইপ্সউইচ-লিভারপুল
আর্সেনাল-উলভস
এভারটন-ব্রাইটন
নিউক্যাসল-সাউদাম্পটন
নটিংহ্যাম-বোর্নেমাউথ
ওয়েস্ট হ্যাম-অ্যাস্টন ভিলা

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit