সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বাবর আজমকে নিয়ে কঠোর মন্তব্য আফ্রিদির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেরিয়ে আসার পর এবার বাবর আজমের নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছেন ক্রিকেটের কিংবদন্তি ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি পরামর্শ দিয়ে বলেছেন, আজম চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। আফ্রিদি মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আরও সক্রিয় অধিনায়কের প্রয়োজন হতে পারে। খবর সামা টিভির। 

আফ্রিদি বলেন, এতগুলো বিশ্বকাপে অধিনায়কত্ব করার সৌভাগ্য হয়েছে বাবরের। সম্ভবত এখনই সময় এসেছে শুধু তার ব্যাটিংয়ে মনোযোগ করার।

যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছে ঠিক সে সময় এমন মন্তব্য করেছেন আফ্রিদি। 

প্রতিবেদনে বলা হয়, বাবর আজমের অধিনায়কত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাতে। বোর্ড আফ্রিদির পরামর্শ বিবেচনা করবে নাকি আজমকে নেতৃত্বে সমর্থন করবে সেটাই এখন দেখার বিষয়।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/ দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit